-♥এফ এম আশ্রাফুল আউয়াল রানা♥
নীলক্ষেতের মোরে রিক্সা থেকে নামতেই ভিজে চুপসে গেলাম, মাথা ও শরীরে আকাশ হতে নিক্ষিপ্ত বরফের অত্যাচার। এ তো ভয়ংকর বৃষ্টিরে বাবা। মোবাইলটা কোনও মতে পকেটে চালান দিয়ে ভোঁ দৌড় মারলাম, গন্তব্য সামনের দোকান গুলোর কোনও চিপা, যার উপর দিয়ে ওই মেঘঘন আকাশটা দেখা যায় না। দৌড়াচ্ছি আর আশেপাশের চিপাগুলো দেখছি, মানুষে টাঁসা, শালা এই দেশের জনসংখ্যা এতো বেশি কেন, ছোটবেলায় পড়েছিলাম... বিনোদনের যথেষ্ট উপকরন না থাকায় যৌনতাই বিনোদনের উপলক্ষ, কিন্তু এখনতো বিনোদনের অভাব নাই, তাও জনসংখ্যা এতো বেশি কেন? ব্লগে এর উপর ব্যাপক একটা লেখা লিখতে হবে, তার আগে নিজেরে বাচাইতে হবে। একটা দোকানে কিছুটা হালকা অবস্থা মনে হচ্ছে, ওই দিকেই যাই... বাকিটা উপরয়ালার কৃপা।